,

ইকুয়েডরে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

 

 
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।শুক্রবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।সম্প্রতি একের পর এক ভূমিকম্পের আঘাতে দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত শনিবার ১৬ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আারো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এছাড়া এ ভূমিকম্পে আহত হয়েছেন অারো কমপক্ষে ৪ হাজার ৬ শ’ মানুষ। সেইসঙ্গে এখনো আরো প্রায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবারের ভূমিকম্পের পর অনেকগুলো পরকম্পন [আফটারশকস] অনুভূত হয়েছে।

vume-compon..19 (1)

 

শনিবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পের ধাক্কা সামলানোর মাঝেই ফের একই স্থানে স্থানীয় সময় বুধবার ভোরের আগে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উত্তরপশ্চিম উপকূলস্থ মুইজনে দ্বীপের ২৫ কিলোমিটার অদূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়। এরইমধ্যে ফের কেঁপে উঠলো লাটিন আমেরিকান অন্যতম তেল উৎপাদনকারী দেশটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ