বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের আরেকটি দেশে বোরকা নিষিদ্ধ

 

নিজস্ব প্রতিবেদক : বোরকা নিষিদ্ধে আইন করেছে ইউরোপের দেশ লাটভিয়া। প্রকাশ্য স্থানে এই ধর্মীয় পোশাকটি পরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে করা নতুন ওই আইনটি ২০১৭ সাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। দেশটিতে বোরকা পরিহিত নারীর মোট সংখ্যা তিনজন।লাটভিয়ার সংস্কৃতি সংরক্ষণ এবং পোশাকের আড়ালে সন্ত্রাসীদের অস্ত্র বহন ঠোকতেই নতুন এ আইনটি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২০১১ সালে প্রকাশ্য স্থানে বোরকা পরা নিষিদ্ধ করে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের হেডস্কার্ফ নিষিদ্ধ করার পরিকল্পনা জানিয়ে বিতর্কের ঝড় তুলেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস।

1447955253

 

লাটভিয়ার আইনমন্ত্রী জিনটার রাসনাকস জানান, মুসলিম নারীদের এই ঐতিহ্যগত পোশাকটি পরা ঠেকাতে নয়; বরং লাটভিয়ায় বিদেশিদের কাছে দেশের মূল্যবোধ তুলে ধরতেই আইনটি করা হয়েছে। তিনি বলেন, ‘একজন আইনপ্রণেতার কাজ এসব বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া। আমরা শুধু লাটভিয়ার সংস্কৃতিই সংরক্ষণ করছি না, পুরো ইউরোপের সংস্কৃতিই সংরক্ষণ করছি।’

 

 

বোরাক নিষিদ্ধের বিষয়ে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেবারগা বলেন, এই সময়ে বোরকা পরা সমাজের জন্য বিপজ্জনক। বোরকায় লুকিয়ে যে কেউ একটা রকেট লাঞ্চার পর্যন্ত বহন করতে পারে।উল্লেখ্য, লাটভিয়া ইউরোপের ছোট একটি দেশ। এর জনসংখ্যা মাত্র ২০ লাখ, যার মধ্যে মুসলিম রয়েছে এক হাজারের মতো। ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী পুনর্বাসন পরিকল্পনার আওতায় আগামী দুই বছরে ৭৭৬ জন শরণার্থী নেয়ার কথা রয়েছে দেশটির।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত