বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯০তম জন্মদিন পালন ব্রিটিশ রানী ২য় এলিজাবেথের

 

 

আন্তর্জাতিক ডেস্ক :৯০ বছরে পা রেখেছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। আজ বৃহস্পতিবার তার ৯০তম জন্মদিন। জন্মদিন উদযাপন করার লক্ষ্যে রানীর উইন্ডসর প্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথাগত কিছু কর্মসূচি পালন এবং রাজকীয় ভোজের মাধ্যমে পালিত হবে এই বিশেষ দিনটি।

2016_04_21_16_34_00_Qpwvxytzc2evqWc8d6zcED21sx0JDt_original

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংসদের পক্ষ থেকে রানীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রানী আমাদের গোটা জাতির জন্য আস্থা, অবিচলতা ও শক্তির প্রতীক। তাছাড়া রানীর ছেলে এবং সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লস বিশেষ বেতার অনুষ্ঠানের মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।

গোটা ব্রিটিশ মুল্লুক জুড়েই রানীর জন্মদিন পালন করা হয় ঐতিহ্য হিসেবে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অসংখ্য মানুষ ‘হ্যাপি বার্থডে ইয়োর ম্যাজেসটি’তে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রানীকে।

রাজপরিবারের ঐতিহ্য রক্ষায় রানীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৯৭ সালে ব্রিটিশ রাজবধু ডায়না দুর্ঘটনায় নিহত হওয়ার পর রাজপরিবার নিয়ে অনেক রটনা হয়েছিল। সে সময় তিনি শক্তহাতে রাজ গৌরব ফিরিয়ে এনেছিলেন।

দীর্ঘজিবী এই রানীর বিবাহিত জীবন ৬৮ বছরের। তার রাজ্যাভিষেকের দৃশ্য প্রথম টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল, ২ কোটি ব্রিটিশ নাগরিক সেটা দেখেছে। তার জীবদ্দশায় যুক্তরাজ্যের ১২ জন প্রধানমন্ত্রী বদল হয়েছে।

তিনি তার ১৩০টি রাজকীয় পেইন্টিংয়ের জন্য বসে সময় দিয়েছেন এবং বিশ্বের ১১৭টি দেশে ভ্রমণ করার সৌভাগ্য অর্জন করেছেন। তার ৯০ বছর বয়সেও ব্রিটিশরা কামনা করছে- লং লিভ দ্যা কুইন অর্থাৎ রানী দীর্ঘজীবী হোক।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা

সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই

আঞ্চলিক সংকট নিয়ে আরাগচির সঙ্গে ইইউর আলোচনা

বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান

এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন

সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা

শিল্পে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান