,

দুর্নীতির অভিযোগে ১২ উচ্চপদস্থ পাকিস্তানি সেনা কর্মকর্তা চাকরিচ্যুত

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী প্রধান চিফ অব আর্মি স্টাফ জেনারেল রাহেল শরিফ দুর্নীতির অভিযোগে উচপদস্থ সামরিক কর্মকর্তাসহ ১২ জনকে চাকরিচ্যুত করেছেন। এদের মধ্যে তিন জন ৩ তারকা প্রাপ্ত জেনারেলও রয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ সংবাদ জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা জানান, চাকরিচ্যুতদের মধ্যে আরও রয়েছেন একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, পাঁচজন ব্রিগেডিয়ার এবং একজন মেজর।

পাকিস্তান

 

১২ জনের মধ্যে ৮ জন বেলুচিস্তানের ফ্রন্টিয়ার কর্পসে দায়িত্বরত ছিলেন। এই প্যারামিলিটারি বাহিনীতে কাজ করার সময় তারা ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল।সেনাবাহিনী প্রধানের নির্দেশে তাদের বিরুদ্ধে তদন্ত করেছিলেন জেনারেল জুবায়ের মোহাম্মাদ। অভিযুক্ত অফিসারদেরকে বলা হয়েছিল দুর্নীতি করে কামানো সমস্ত অর্থ ফেরত দেয়ার জন্য। তাদের কাছ থেকে শুধু পেনশনের টাকা বাদে আর সমস্ত সুযোগ সুবিধা তুলে নেয়া হয়েছে।

 

 

এই ঘটনায় জেনারেল রাহেল বলেছেন,‘পাকিস্তান সেনাবাহিনীর উন্নত ও আদর্শ ভবিষ্যৎ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপই তারা নেবেন।’ কারণ বিশ্ব সন্ত্রাসের সাথে মোকাবেলা করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত নিজেরা দুর্নীতিমুক্ত হওয়া যাচ্ছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের ৩ ছেলেমেয়ে পানামা নথি কেলেঙ্কারিতে বিদেশে অর্থ পাচারের দায়ে ফেসে যাওয়ার পর এমনিতেই ক্ষমতাসীনদের দুর্নীতি নিয়ে নানান জল্পনা হচ্ছে পাকিস্তানে। সাধারণ মানুষ ব্যাপারটাতে অসন্তুষ্ট। বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।এর মধ্যে দুর্নীতির অভিযোগে সামরিক অফিসারদের চাকরি যাওয়ার ঘটনা খানিকটা আকস্মিক হলেও পাকিস্তানের সাধারণ মানুষ ব্যাপারটাকে স্বাগত জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে