,

ইকুয়েডরে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০, ফের

ecuadorআন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে গত শনিবার ১৬ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আারো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এছাড়া এ ভূমিকম্পে আহত হয়েছেন অারো কমপক্ষে ৪ হাজার ৬ শ’ মানুষ। সেইসঙ্গে এখনো আরো প্রায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। কেন্দ্রীয় সরকারের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্স ও এপির

শনিবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পের ধাক্কা সামলানোর মাঝেই ফের একই স্থানে স্থানীয় সময় বুধবার ভোরের আগে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উত্তরপশ্চিম উপকূলস্থ মুইজনে দ্বীপের ২৫ কিলোমিটার অদূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়।

শনিবারের শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থলের অদূরেই ৬.২ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। শনিবারের ভূমিকম্পের পর বেশ কয়েকশ’ পরকম্পন [আফটারশকস] অনুভূত হয়েছে। এর মধ্যেই বুধবারের ভূমিকম্পে ফের কেঁপে উঠে লাটিন আমেরিকান তেল উৎপাদনকারী এই দেশটি যার অর্থনীতি ইতোমধ্যে দুর্বল অবস্থায় রয়েছে। পরপর এই দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে মরার উপর খড়ার ঘা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ভূমিকম্প পরবতী বিধ্বস্ত ইকুয়েডরের পুনর্গঠনে তহবিল গঠনের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কররেয়া আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল এ ঘোষণা দেন তিনি।

শনিবারের শক্তিশালী ভূমিকম্পের ফলে দেশটির প্রায় ১৫ হাজারের অধিক বাড়িঘর ও অসংখ্য রাস্তাঘাট নষ্ট হয়েছে। প্রায় ২৪ হাজারের মতো মানুষ অস্থায়ী শিবিরে রাত্রিযাপন করছেন যাদের বাড়িঘর ও জীবিকা শেষ হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ