,

বিশ্বের সবচেয়ে বৃদ্ধ কুকুর মরে গেল

 

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের সবচেয়ে বয়োবৃদ্ধ বলে দাবি করা হয় যে কুকুরটিকে, সেই ম্যাগি মারা গিয়েছে।তার বয়স হয়েছিল ৩০ বছর।তবে মানুষের সঙ্গে বয়সের তুলনায় ম্যাগির বয়স ১৩৩ বছর।অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার দুধের খামারি ব্রায়ান ম্যাকলারেন এই কেল্পি জাতের কুকুরটির মালিক ছিলেন।

pic bbc_124720

তিনি স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছেন, রোববার যে ঝুড়ির মধ্যে ম্যাগি শুয়ে থাকতো সেখানেই ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।“বয়স ৩০ হলেও গত সপ্তাহেও ম্যাগির শরীরে কোন সমস্যাই ছিল না, সে ঠিকই খামার থেকে হেঁটে আমার অফিসে এসেছিল এবং কুকুর বেড়াল বা অন্য কিছু দেখলে যেমন ঘেউ ঘেউ করে তাও করেছিল,” মি. ম্যাকলারেন বলেন,।“তারপর দুদিনের মধ্যে তার শরীরর ভাঙতে থাকে। এসব দেখে আমি বলেছিলাম, ম্যাগির সময় বোধহয় ফুরিয়ে এলো।”

 

 

ম্যাগিকে সবচেয়ে বয়োবৃদ্ধ দাবি করা হলেও আনুষ্ঠানিকভাবে তা স্বীকৃত না।ব্রায়ান ম্যাকলারেন বলছেন, ম্যাগির মালিকানার কাগজপত্র তিনি খুঁজে পাচ্ছে না।তবে তিনি বলছেন, তার ছোট ছেলে লিয়াম যখন চার বছরের তখন তিনি ম্যাগিকে বাড়িতে এনেছিলেন। লিয়ামের বয়স এখন ৩৪ বছর।তবে আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বৃদ্ধ কুকুরটিও ছিল অস্ট্রেলিয়ায়। তার নাম ছিল ব্লুই।সে ১৯৩৯ সালে মারা যায়। তার তখন ছিল ২৯ বছর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ