,

আদালতে খুনি ব্রেইভিকের জয়

 

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের গণহত্যাকারী অ্যানডার্স ব্রেইবিক সরকারের বিরুদ্ধে তার দায়ের করা মানবাধিকার বিষয়ক মামলায় জিতেছেন। ব্রেইবিক ইউরোপীয়ন কনভেনশন অব হিউম্যান রাইটসের তৃতীয় ধারা মোতাবেক নরওয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। বিচারে আদালত নরওয়ে সরকারকে আদেশ দিয়েছে ব্রেইবিককে ৪০ হাজার মার্কিন ডলার(৩১ লক্ষ ৩৭ হাজার ৩১৮ টাকা) ক্ষতিপূরণ দেয়ার জন্য।

 

2016_04_20_22_27_38_Ipt5ZOifFsnBAUoZWL1DWOV8Ac7lIt_original

রায়ের পর ব্রেইবিকের আইনজীবী ওয়েস্টিন স্টরবিক ব্রেইবিকের নির্জন কারাবাস যাপন থেকে রেহাই দেয়ার দাবি জানান। বিচারক হেলেন এন্ডেনাইস রায়ে বলেন, এই অধিকারটি প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। এটি যে কেবল নাগরিকদের অধিকার তা নয়, এমনকি খুনি ও সন্ত্রাসীদের ক্ষেত্রেও এই অধিকার প্রযোজ্য হবে।

 

 

আদালত জানিয়েছে, কারাগারে অভিযুক্ত ব্যক্তির প্রতি ‘নিপীড়নমূলক’ ও‘ অমানবিক আচরণ’ বিষয়টিকে প্রাধান্য দিয়ে মামলার রায় ঘোষণা করা হয়েছে। এত ব্রেইভিক জয়ী হলেও তিনি আরও দাবি করেছিলেন যে, সরকার তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অধিকারও হরণ করেছিল। কিন্তু সেই অভিযোগ নাকচ করে দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০১১ সালে নরওয়ের রাজধানী অসলো শহরে এবং নিকটবর্তী ওথুয়া দ্বীপে ব্রেইবিকের হামলায় ৭৭ জন মানুষ নিহত হয়। ২০১১ সালের ২২ জুন গ্রেপ্তারের পর সে হত্যার দায় স্বীকার করে নিয়েছিল। বিচারে তার যাবজ্জীবন নির্জন কারাবাস হয়। নরওয়ের আইনে সর্বোচ্চ সাঁজার মেয়াদ ২১ বছরের কারাদণ্ড। পাঁচ বছর কারাবাসের পর তিনি সরকারের বিরুদ্ধে অমানবিক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের মামলা করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ