বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রথম বুলেট ট্রেন সমুদ্রের তলা দিয়ে ছুটবে

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের প্রথম বুলেট ট্রেন ছুটবে সমুদ্রের তলা দিয়ে। এজন্য মুম্বাইয়ের থানের খাঁড়ি অঞ্চল (নদী বা সাগরের মোহনা) থেকে ভিরারের দিকে আরব সাগরের নিচ দিয়ে সুড়ঙ্গপথ তৈরি করা হবে। এমনই রিপোর্ট পেশ করেছে ভারতে বুলেট ট্রেনের দায়িত্বে থাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ওরফে জিকা। খবর সংবাদ প্রতিদিনের।

 

article

মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত ৫০৮ কিলোমিটার হাই স্পিড রেল করিডরে ২১ কিলোমিটার জুড়ে থাকবে এই সুড়ঙ্গ। যা তৈরি করতে খরচ পড়বে ৯৭,৬৩৬ কোটি টাকা। এর ৮১ শতাংশ স্বল্প সুদে ঋণ হিসেবে দিবে জাপান। ৫০ বছরে ০.১ শতাংশ হারে এই টাকার সুদ দেবে ভারত। শর্ত অনুযায়ী কাঁচামাল আসবে জাপান থেকেই। চলতি বছরের শেষে চুক্তি স্বাক্ষরের পর ২০১৮ সালে কাজ শুরু হবে।