,

কোহিনূরের মালিক মূলত পাকিস্তান

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের বৃহত্তম হীরা কোহিনূর নিয়ে বেশ কিছুদিন ধরেই চলে আসছে নানা আলোচনা। হীরাটি যুক্তরাজ্যের কাছ থেকে ফেরত চেয়ে ব্রিটিশ আদালতে ভারতীয়দের করা একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি আলোচনায় আসে। এবার সে আলোচনা নতুন মোড় নিলো।কোহিনূরের মালিক মূলত পাকিস্তান বলে দাবি করেছে ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ রাজনীতিবিদ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’কে লর্ড মেঘনাদ দেশাই নামের ওই রাজনীতিবিদ বলেন, ‘যদি কোহিনূরের মালিক কেউ হয়ে থাকে তবে এর মালিক পাকিস্তান।’

কোহিনূর

 

উনিশ শতকের শিখ রাজা রঞ্জিত সিংয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, তিনি এই হীরাটি ব্রিটিশদের দিয়েছিলেন। যেহেতু তার আসন ছিল পাকিস্তানে তাই হীরাটি পাকিস্তানেরই পাওয়া উচিৎ।লর্ড মেঘনাদ আরো বলেন, ‘রঞ্জিত সিংয়ের বাড়ি পাকিস্তানের লাহোরে। সেখানে তার নামে একটি জাদুঘরও আছে। তাই এটি পাঞ্জাব প্রদেশে ফিরিয়ে দেয়া উচিৎ। আমি মনে করি, কোহিনূরের মালিক যদি কেউ হয়ে থাকে তবে তা পাকিস্তান।’

 

ভারতের বিভিন্ন মহল দীর্ঘ দিন ধরেই কোহিনূর ফেরত দেয়ার জন্য যুক্তরাজ্যের কাছে দাবি জানিয়ে আসছে। হীরাটি ফিরিয়ে আনতে চেয়ে একাধিক মামলাও হয়েছে। ভারতীয় ব্যবসায়ী, শিল্পপতি ও বলিউড তারকারা কোহিনুর ফেরত পেতে লন্ডন হাইকোর্টে মামলার উদ্যোগ নেন। মামলা হয় ভারতের সুপ্রিম কোর্টেও। কিন্তু ব্রিটিশ সরকার ২০১৩ সালে কোহিনূর ফেরত দিতে অস্বীকৃতি জানায়।উল্লেখ্য, জগদ্বিখ্যাত কোহিনূর হীরাটি একসময় ছিল ভারতের গর্ব। তখন ভারত ছিল ভারতবর্ষ। তারপর একের পর এক বিদেশি শক্তির হানায় হীরা কোহিনূর নানা হাত ঘুরে চলে যায় ব্রিটেনে। অনেকের মতে, ১৯০ বছরের শাসনামলে হীরাটি চুরি করে নিয়ে যায় ব্রিটিশরা।

 

কয়েকশো বছর আগে ভারতের অন্ধ্রপ্রদেশের কল্লুর খনি থেকে যখন হীরাটি পাওয়া গিয়েছিল তখন তা ছিল ৭৯৩ ক্যারেটের বিশাল একটি হীরা। তারপর হীরাটি কাটিং করে ছোট করা হয়। বর্তমানে তা ১০৫.৬ ক্যারেটের। বাজারদর ১০০ মিলিয়ন পাউন্ড। বর্তমানে ব্রিটিশ রানী এলিজাবেথের মুকুটে জ্বলজ্বল করে কোহিনূর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে