,

বিদেশিদের সঙ্গে প্রেম করা যাবে না

 
আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি সুদর্শন যুবকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি না করার জন্য চীনা নারীদের প্রতি সতর্কতা জারি করেছে দেশটির সরকার। এ ধরনের সম্পর্ককে ‘ডেঞ্জারাস লাভ’ (বিপজ্জনক ভালোবাসা) হিসেবে আখ্যায়িত করে বলা হয়েছে, ‘আপনার অজান্তেই তারা গুপ্তচরবৃত্তি করতে পারেন।’জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবসে দেশের নারী সরকারি কর্মীদের সতর্ক করতে পোস্টার ছেপেছে চীন। বলা হয়েছে: ‘বিদেশি সুদর্শন যুবকদের সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন। এদের অনেকেই গুপ্তচরবৃত্তিতে জড়িত।’

 

outsidepeople-475x272

সরকারি নির্দেশে ছাপা পোস্টারটি কমিক বইয়ের আকারেও ছাপা হয়েছে। মূল বক্তব্য ব্যাখ্যা করতে একটি কাহিনির সাহায্য নেয়া হয়েছে, যেখানে জিয়াও লি নামের এক সুন্দরী সরকারি কর্মী এক নৈশভোজের আসরে ডেভিড নামধারী লাল চুলওয়ালা এক বিদেশি যুবকের প্রেমে পড়েন। ওই যুবক নিজেকে ছাত্র হিসেবে পরিচয় দিলেও আসলে সে এক বিদেশি চর।

গল্পে আরো দেখা যায়, জিয়াও লি’র রূপের খ্যাতি করে এবং উপহার দিয়ে ডেভিড চীনা সুন্দরীর মন জয় করে। ধীরে ধীরে মেয়েটির থেকে বেশ কিছু গোপন তথ্য কৌশলে আদায় করে নেয় ডেভিড। কিন্তু শেষ পর্যন্ত যাবতীয় ষড়যন্ত্র গোয়েন্দাদের নজরে ধরা পড়ে এবং ডেভিড ও জিয়াও লি’কে গ্রেপ্তার করা হয়। পোস্টারের ছবিতে জিয়াও লি’কে হাতকড়া পরা অবস্থায় দুই পুলিশকর্মীর তিরস্কার শুনতে দেখা গিয়েছে।

ওই সতর্কীকরণ বার্তা সরকারি অফিসগুলির নোটিশ বোর্ডে দেখা গেছে। প্রধানত উচ্চপদস্থ ও অল্পবয়সী নারী কর্মীদের টনক নড়াতেই এই প্রচার বলে জানা গেছে। তাদের গুপ্তচরবৃত্তি ধরার খুঁটিনাটি শেখাতে বিশেষ প্রশিক্ষণ শিবির চালু করার কথাও চিন্তা-ভাবনা করছে প্রশাসন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ