বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দেশে ২০২৫ সাল থেকে আর চলবে না পেট্রল-ডিজেলের গাড়ি

00335509গাড়ি চলবে কিন্তু কোনোরকম দূষণ হবে না। কারণ গাড়ি চালাতে আর লাগবে না পেট্রল বা ডিজেল। এদেশের সব গাড়ি চলবে হাইড্রোজেন দিয়ে অথবা বিদ্যুতে। জানেন কি এটা কোন দেশ?

নেদারল্যান্ড হল এমন এক দেশ যেখানে সবথেকে বেশি পরিমাণে ব্যবহার হয় রিনিউয়েবল এনার্জি। এই দেশই প্রথম তৈরি করেছিল সৌর আলোকিত রাস্তা। আরও একবার দেশকে দূষণমুক্ত করতে রিনিউয়েবল এনার্জির সাহায্য নিল ডাচরা। ২০২৫ সালের  মধ্যে নেদারল্যান্ডে বন্ধ হয়ে যাবে সব ধরনের পেট্রল ও ডিজেল চালিত গাড়ি। রাস্তায় চলবে শুধু হাইড্রজেন চালিত গাড়ি বা বিদ্যুৎ চালিত গাড়ি। এমনই প্রস্তাব এনেছে নেদারল্যান্ডের লেবার পার্টি। যদিও লেবার পার্টির এই প্রস্তাবে অখুশি অনেকেই। গাড়ি প্রস্তুতকারকদেরও প্রায় মাথায় হাত। লেবার পার্টির এই প্রস্তাব পাশ হয়ে গেলে নেদারল্যান্ডের রাস্তায় চলবে শুধু ‘গ্রিন কার’।

সূত্র: জিনিউজ

 

এ জাতীয় আরও খবর