,

ইউ টার্ন ভারতের কোহিনূর ইস্যুতে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত কোহিনূর হীরা ব্রিটেনকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল ঘোষণা দেওয়ার একদিনের মাথাতেই ইউ টার্ন নিয়েছে ভারত সরকার। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, কোহিনূর ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সবধরণের চেষ্টা অব্যাহত রয়েছে।
সোমবার ভারতের সুপ্রিম কোর্টে কোহিনূর হীরা ফেরত আনা সম্পর্কিত এক মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনজীবী রণজিত কুমার আদালতকে জানান, এটি চুরি হয়নি বা ছিনিয়ে নেওয়া হয়নি। শিখযুদ্ধে সহায়তার জন্য মহারাজা রণজিত সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোহিনূর হীরা উপহার দেন। ফলে এর দাবি করতে পারে না ভারত।

কোহিনূর

ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আইনজীবী রণজিত কুমারের যে বক্তব্য গণমধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে সরকারের মত প্রতিফলিত হয়নি। বন্ধুত্বপূর্ণ উপায়ে কোহিনূর ফিরিয়ে আনতে সরকারের সব ধরণের চেষ্টা অব্যাহত আছে।
১৮৪৯ সালে ভারত থেকে কোহিনূর হীরাটি নিয়ে যায় ভারত। শুধু কোহিনূরই নয়, মহীশূরের শাসক টিপু সুলতানের তলোয়ার ও আংটিসহ অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বস্তু ভারত থেকে নিয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ