বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালকের মৃত্যু মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি বহরের আঘাতে

 

 

নিজস্ব প্রতিবেদক : বোকো হারামের বিরুদ্ধে ক্যামেরুনের যুদ্ধক্ষেত্র সফরে গিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। কিন্তু তার সফরের সূচনা হয়েছে ভয়াবহভাবে। কারণ তার গাড়ি বহরের একটি সাঁজোয়া জীপ গাড়ির আঘাতে মৃত্যু হয়েছে রাস্তায় ছুটে বেড়ানো এক বালকের।ঘটনাটি ঘটেছে উত্তর ক্যামেরুনের ছোট শহর মোকলোর পার্শ্ববর্তী একটি রাস্তায়। সেখান দিয়ে অ্যাম্বাসেডর পাওয়ার, তার সহযোগীরা এবং সাংবাদিকরা যাচ্ছিলেন পশ্চিম আফ্রিকায় বিভিন্ন সন্ত্রাসী হামলায় ঘরবাড়িচ্যুত শরণার্থীদের পরিদর্শন করার উদ্দেশ্যে।

2016_04_19_17_44_49_qsNwX1TtqOj2jXwofV2wfWoH8ESuRo_original

এ আকস্মিক ঘটনায় তীব্র শোক প্রকাশ করেছেন অ্যাম্বাসেডর সামান্থা। দুর্ঘটনার পর তিনি নিহত বালকের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে তিনি আবার ঘটনাস্থলে ফিরে যান। সেখানে প্রতিবেশীরা মিলে একত্রে নিরাবতা পালন করেন ছেলেটির উদ্দেশ্যে।দুর্ঘটনার সময় গাড়ি বহরের গতি ছিল ঘণ্টায় ৯৬ কিমি। রাস্তার দুইপাশে তখন গ্রামবাসী জড়ো হয়েছিল। ঠিক এর মধ্যে ছেলেটি দৌড় দেয় রাস্তা পার হওয়ার জন্য। গাড়ি ব্রেক কষলেও ঠিক সময়ে থামেনি গাড়ি। গাড়ির ড্রাইভার নিজেও ছিলেন ক্যামেরুনের নাগরিক।

এ জাতীয় আরও খবর