,

ইকুয়েডর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১৫ (ভিডিও)

iquader-pচার দিনে তৃতীয় বারের মত বড়মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। গত সোমবার ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে জাপানের দক্ষিণাঞ্চলের কুমামত শহর। এদিকে ইকুয়েডর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জন আর আহত হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ।
ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভূমিকম্পের ২ দিন পরও ধ্বংসস্তুপের নিচে মিলছে জীবনের সন্ধান। উদ্ধার কাজে যোগ দিয়েছে সুইজারর‌্যান্ড, স্পেন ও ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশের উদ্ধার কর্মীরা।
৪ দিনে তিনটি বড় ভূমিকম্পের মুখে পড়েছে জাপান। প্রথম দুই দফার আঘাতে এখনও নিখোঁজ বেশ কয়েকজন। আবারও ভূকম্পনের শঙ্কায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আড়াই লাখ মানুষকে নিরাপদে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।
প্রায় সাড়ে ১৫ হাজার কিলোমিটার দূরে পরপর ভূমিকম্প হানা দেওয়ায় এর মধ্যে আন্তসম্পর্ক রয়েছে কিনা উঠেছে সে প্রশ্নও। এত অল্প সময়ে এ বিষয়ে সিন্ধান্ত আসা কঠিন বলে জানাচ্ছে যুক্তরাষ্টের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে গবেষকদের ধারণা বড় ভূমিকম্পগুলোর প্রভাবে অনেক দূরে আঘাত হানতে পারে ছোট মাত্রার ভূমিকম্প।
জাপান ও ইকুয়েডরে দুটি ভূমিকম্পই হয়েছে রিং অব ফায়ার অঞ্চলে। প্রশান্ত মহাসাগরে ধারঘেষা এই অঞ্চলে রয়েছে বেশ কিছু আগ্নেয়গিরি। আপাত দৃষ্টিতে সম্পর্কহীন মনে হলেও ন্যাশনাল জিওগ্রাফিক সোস্যাইটির পরিসংখ্যান বলছে বিশ্বের ৯০ ভাগ ভূমিকম্পের সৃষ্টি অশ্বখোরাকৃতির এই অঞ্চলে।
ইউএসজিএসের কয়েক দশকের তথ্য বলছে ৭ থেকে ৭.৯ মাত্রার ভূমিকম্প হয় বছরে গড়ে ১৫ বার। ৮ বা এর চেয়ে তীব্র মাত্রার ভূমিকম্প হয় প্রতি বছরে ১ বার। সূত্র: ইনডিপেনডেন্ট টিভি।

https://www.youtube.com/watch?v=LLP76za1wEo

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ