,

জাপানে আবারও বড় ভূমিকম্পের আশঙ্কা

 

 
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে আবার ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে।
শক্তিশালী দুই ভূমিকম্পের পর জাপানে ফের বড় ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে প্রায় আড়াই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। জাপানের জরুরি বিভাগ এ তথ্য জানিয়েছে।

news_img

 

বিবিসি জানিয়েছে, সামনের দিনগুলোতেও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা আছে। গত দুই ভূমিকম্পে আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে। তবে পাহাড় ধসের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়েছে।
জাপান রেড ক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকোআওয়াই বিবিসিকে বলেন, নিরাপদ আশ্রয়কেন্দ্রে চিকিৎসক দল পাঠানো হয়েছে।
গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ুশু এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার ওপরে দুটি ভূমিকম্প হয়। এতে নিহত হয়েছেন অন্তত ৪২ জন। আহত হয়েছেন আন্তত এক হাজার মানুষ।

 

দুই ভূমিকম্পে জাপানের কিয়ুশু এলাকার শতাধিক বাড়ি, সড়ক ও সেতু ভেঙে পড়েছে। ওই এলাকায় উদ্ধারকাজে অংশ নিয়েছেন ৩০ হাজার স্বেচ্ছাসেবক। স্থানীয় পুলিশ জানিয়েছে, ১১ ব্যক্তি এখনো নিখোঁজ।স্থানীয় সময় আজ সোমবার পার্লামেন্টের ভাষণে জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে বলেছেন, মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে তিনি কিয়ুশুকে দুর্যোগগ্রস্ত অঞ্চল ঘোষণা তাঁর ইচ্ছার কথা বলেন।ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের বিভিন্ন অঞ্চলে সহায়তা পাঠাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে