,

ভারতে পুলিশসহ ১১৩ জন ধর্ষণ করেছে তরুণীকে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে এসে ১৬ বছরের মেয়েটি ১১৩ জনের কাছে ধর্ষণের শিকার হয়েছেন। গত দুই বছরের তিনি প্রায় ১১৩ জনের কাছে ধর্ষিত হয়েছেন। ভারতে পুনেতে এই ঘটনাটি ঘটেছে।শুধু তাই নয়, ভারতের আইন-শ্ঙ্খৃলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের কাছেও তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর ধরে তার ওপর চলছে এমনই নির্যাতন। আজ সোমবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

rape_67177_4768

প্রকাশিত খবরে বলা হয়, দীর্ঘ দুই বছর পর নির্যাতিত মেয়েটি পালিয়ে এসে মার্চ মাসে দিল্লির একটি থানায় ১১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। এরপর গতকাল রোববার মামলাটি পুনে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।খবরে আরো বলা হয়, মামলার বাদি মেয়েটি ছোট সময়ে তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। মেয়েটির নানী একটি চায়ের দোকান চালিয়ে তাদের দেখভাল করতেন।

 

এ সময় এক ব্যক্তি তাকে বিউটি পার্লারে কাজের প্রলোভন দেখিয়ে পুনেতে নিয়ে যান। সেখানে কিছুদিন সব ঠিকভাবে চললেও একদিন ওই ব্যক্তি মেয়েটিকে অসামাজিক কার্যকলাপ করতে বাধ্য করে। এরপর তাকে এ কাজের জন্য বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ওপর চলতে থাকে অমানুষিক নির্যাতন। এ সময় বেশ কয়েকবার তিনি পালানোর ব্যর্থ চেষ্টা করেন। সর্বশেষ গত মাসে সেখান থেকে পালিয়ে এসে পুলিশের শরণাপন্ন হন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেফতারও করেছে। আর মামলাটি পুলিশ তদন্ত করছেন বলে ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ