,

উ. কোরিয়া আবারও পরমাণু বোমার প্রস্তুতি নিচ্ছে

 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই বলেছেন, পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। তবে তিনি কিভাবে এ খবর পেয়েছেন সে বিষয়ে কিছু বলেননি। তার এ অভিযোগ সত্যি হলে আরো কঠোর অবরোধের সম্মুখীন হবে উত্তর কোরিয়া।এর আগে উত্তর কোরিয়ার পারমাণু পরীক্ষাকেন্দ্রটিতে নতুন তৎপরতা শুরুর খবর দিয়েছিল দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম। পরদিনই পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পরমাণু পরীক্ষার প্রস্তুতির অভিযোগ আনলেন প্রেসিডেন্ট পার্ক। তিনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে যেকোনো ‘উস্কানি’ মোকাবেলায় তৈরি থাকার নির্দেশও দিয়েছেন।

 

download

নতুন এ পরীক্ষার মধ্য দিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বসানোর মতো ছোট পরমাণু বোমা তৈরির আরো কাছে উত্তর কোরিয়া যাবে বলে আশংকা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।আগামী মে মাসে রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সম্মেলন হওয়ার কথা রয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, এর আগেই আরও একটি পরমাণু পরীক্ষা চালাবে দেশটি। এর আগে জানুয়ারি মাসে চতুর্থতম পরমাণু পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। এর এক মাস পর অর্থৎ ফেব্রুয়ারিতে দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে যা নিয়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চতুর্থতম পরমাণু পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে জাতিসংঘ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে