,

অভিশংসন ঠেকাতে পারছেন না দিলমা

brazils-dilma-roussef_10239আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি ও কারসাজির অভিযোগে পার্লামেন্টের অভিশংসন এড়াতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ।

দেশটির কংগ্রেসের নিম্নকক্ষে রোসেফকে অভিশংসনের জন্য আনা বিলের উপরে নেয়া ভোটে হেরে গেছেন তিনি।

রোসেফের বিরোধীরা নিম্নকক্ষের ৫১৩ ভোটের মধ্যে সহজেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। খবর রয়টার্সের।

অবশ্য রোসেফ নিজের অভিশংসন প্রক্রিয়াকে ‘বেসামরিক ক্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন।

রোববার নিম্নকক্ষের ভোটের মধ্য দিয়ে দেশটিতে ১৩ বছরের বামপন্থী ওয়ার্কার্স পার্টির শাসন শেষের পথে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এখন যদি সিনেটের সংখ্যাগরিষ্ঠ মত নিম্নকক্ষের মতকে সমর্থন করে তাহলে মে মাসের মধ্যেই পদ ছাড়তে হবে রোসেফকে।

রোসেফের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারকালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মিশেল টেমার।

বিচারে রোসেফ দোষী প্রমাণিত হলে তার মেয়াদকাল ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন টেমার।

তার অভিশংসন প্রক্রিয়া নিয়ে কদিন ধরেই বিতর্ক চলছিলো, বিরোধী দলসহ অনেকে তার অভিশংসনের পক্ষে আওয়াজ তুলে। প্রেসিডেন্ট দিলমা রোসেফের বিরুদ্ধে অভিযোগ হলো ২০১৪ সালে পুনঃনির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসেবে কারসাজি করেছিলেন তিনি।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।

এদিকে রোসেফের অভিশংসন প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে হাজার হাজার মানুষ কংগ্রেস ভবনের সামনে এবং দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ