,

স্বর্গে যেতে ঈশ্বরে বিশ্বাসের দরকার নাই!

0,,18376463_303,00আন্তর্জাতিক ডেস্ক : মিডিয়ার কল্যাণে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস দুনিয়াজুড়ে পরিচিত। তিনি আরও পরিচিত তার নানা আলোচিত বক্তব্যের জন্য। এবারও রীতিমতো বোমা ফাটানোর মতো বক্তব্য দিয়েছেন পোপ। এবার ক্যাথলিকদের ধর্মগুরু পোপ বললেন, স্বর্গে যেতে হলে না কি ঈশ্বরে বিশ্বাসেরই দরকার নেই।

লা রিপাবলিকা পত্রিকার প্রতিষ্ঠাতা ইউগেনিও শালফারিকে লেখা দীর্ঘ খোলা চিঠিতে তিনি বলেন, যদি নিজেদের বিবেকবোধ দ্বারা পরিচালিত হন, তাহলে নাস্তিকরাও ঈশ্বরের ক্ষমা পাবেন। মূলত ওই পত্রিকায় শালফারি প্রকাশিত বেশ কিছু প্রশ্নের জবাব দিতে গিয়েই পোপ এ বক্তব্য দেন। শালফারি রোমান ক্যাথলিক নন।

পোপ বলেন,’আপনি আমাকে প্রশ্ন করেছেন- যারা বিশ্বাসী নয় এবং ধর্মে বিশ্বাস করতে চায় না, তাদেরকে খ্রিস্টানদের ঈশ্বর ক্ষমা করবেন কি না। আমি একথা বলে শুরু করবো- এবং এটি মৌলিক বিষয় যে, ঈশ্বরের ক্ষমার কোনো সীমা নেই, যদি আপনি আন্তরিক হন এবং অনুতপ্ত মন নিয়ে তার কাছে যান।’

তিনি আরও বলেন, ‘পাপ তখনই হয় যখন মানুষ তার বিবেকবোধের অবাধ্য হয় চলে, এমনকি সে যদি নাস্তিকও হয়।’

পোপের চিঠির ধন্যবাদ জানিয়ে শালফারি এক মন্তব্যে বলেন, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতাগুলো দূর করার বিষয়ে পোপের সামর্থ ও আকাঙ্ক্ষার এটি আরেকটি দৃষ্টান্ত।

এর আগে জুলাইতে যৌনতার বিষয়ে ‘প্রগতিশীল মনোভাবের’ প্রকাশ ঘটিয়ে পোপ এ বলে প্রশ্ন তুলেছিলেন, ‘কেউ যদি সমকামী হয় এবং প্রভুর খোঁজেও থাকেন, তাহলে তার বিচার করার আমি কে?’ সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে