বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাজির গাড়িচালক ভারতের বয়স্ক মানুষ!

 
আন্তর্জাতিক ডেস্ক :নিজামউদ্দিন ওরফে সাইফুদ্দিন।নেতাজি সুভাষ চন্দ্র বসুর গাড়িচালক ছিলেন নিজামউদ্দিন ওরফে সাইফুদ্দিন। ভারতের উত্তর প্রদেশের আজমগড়ের বাসিন্দা নিজামউদ্দিন ভারতের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ। তিনি জন্মগ্রহণ করেন ১৯০০ সালে। এখন তাঁর বয়স ১১৬ বছর। তাঁর স্ত্রী অজিবুন্নেসার বয়স ১০৭ বছর।

7fcf475f0058325f6c54cb8e4a27f37e-NIZAM
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি স্টেট ব্যাংক ইন্ডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলতে যান নেতাজি সুভাষ চন্দ্র বসুর গাড়িচালক নিজামউদ্দিন। অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংকে জমা দেওয়া কাগজপত্র থেকে দেখা যায় নিজামউদ্দিনের বয়স ১১৬ বছর। নিজামউদ্দিনের ভোটার পরিচয়পত্র এবং পাসপোর্টে জন্মসাল লেখা আছে ১৯০০।

 
খবরে বলা হয়েছে, এ বছরের ফেব্রুয়ারি মাসে ১১৪ বছর বয়সে জাপানের এক নাগরিকের মৃত্যু হয়। ধারণা করা হয়, এই জাপানি লোকটি সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে জীবিত ছিলেন। সেই হিসেবে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ নিজামউদ্দিনের আজ রোববার হিসাবে আসল বয়স ১১৬ বছর ৩ মাস ১৪ দিন।

 

 

শুধু তা-ই নয়, চমকপ্রদ আরেকটি ব্যাপার হলো, নিজামউদ্দিনের স্ত্রী আজিবুন্নেসার বয়স ১০৭ বছর। এই দম্পতির নামে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় একটি যৌথ অ্যাকাউন্ট খোলা হয়েছে।
কর্নেল নিজামউদ্দিন দেশের সবচেয়ে বয়স্ক মানুষ—এ তথ্য জানার পর আনন্দিত এলাকাবাসী। এই দম্পতি তাদের প্রতিবেশী, এটা জানার পর তারা গর্বিত।