,

ইথিওপিয়ায় দক্ষিণ সুদানি গোত্রের হামলায় ১৪০ জন নিহত

1460868319আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার গাম্বিলা প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে ১৪০ জন ব্যক্তি নিহত হয়েছে এবং ৩৯ জন শিশুকে অপহরণ করা হয়েছে। দেশটির যোগাযোগ মন্ত্রী গেটাচেউ রেদা জানিয়েছেন, হামলাকারীরা দক্ষিণ সুদানের মুরলে গোত্রের সদস্য।

তিনি আরো জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধাওয়া করছে। এখন পর্যন্ত ৬০ হামলাকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ইথিওপিয়া দক্ষিণ সুদানের অসংখ্য শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট সালভা কির, ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের বিরুদ্ধে ক্যু পরিকল্পনার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করেন। রিয়েক অভিযোগ অস্বীকার করেন এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহী বাহিনী গড়ে তুলেন। দুই বছরব্যাপী সংঘর্ষের পরে দুইপক্ষের মধ্যে শান্তি চুক্তি হয়েছে এবং রিয়েক মাচার রাজধানীতে ফিরবেন।

তবে ইথিওপিয়ার যোগাযোগ মন্ত্রী রেদা জানিয়েছেন, হামলাকারীদের সঙ্গে সুদানি সরকার কিংবা বিদ্রোহীদের সঙ্গে কোনো সংযোগ নেই। গাম্বিলা প্রদেশে বিভিন্ন গোত্রের মধ্যে লড়াইয়ের জন্য কুখ্যাত। হামলাকারী মুরলে গোত্রের বিরুদ্ধে এর আগে হামলা চালিয়ে গবাদি পশু ও শিশু চুরির অভিযোগ রয়েছে। শিশু চুরি করে নিজেদের সন্তানের মতোই বড় করে তারা। বিবিসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ