বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আইএস সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন ’

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটকে সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস। শুক্রবার তিনি এমন মন্তব্য করে বলেন, এই জঙ্গি গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র চারটি কৌশল নির্ধারণ করেছে। সুসান রাইস বলেন, এই সংগঠনটি এখন রাষ্ট্রীয় কাঠামোর ওপর তাদের কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে অনলাইনে চালাচ্ছে তাদের কার্যক্রম। এর ফলে তারা খুব বেশি ভয়াবহ হয়ে উঠেছে। তারা সিরিয়া ও ইরাকে বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিশৃংখলা সৃষ্টি করেছে। তাদের নৃশংস শাসনের মধ্যে বেসামরিক মানুষের জীবন রয়েছে সীমাহীন বিপদের মুখে। তারা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে।

susan_9280

এ সংগঠন বিশ্বজুড়ে মানুষের জন্য একটি হুমকি হয়ে উঠেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, সুসান রাইস বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়ে সচেতন। তাই আইসিল যুক্তরাষ্ট্রের জন্য দৃশ্যমান হুমকি হয়ে উঠতে পারে নি। আমরা এরই মধ্যে শত্রুভাবাপন্ন বিভিন্ন হুমকিকে পরাজিত করেছি। আইসিল কোন নাৎসি জার্মানি নয়। শীতল যুদ্ধ যখন তুঙ্গে তখনকার সোভিয়েত ইউনিয়নও নয় তারা।

 

 

এটা তৃতীয় বিশ্বযুদ্ধও নয়। পক্ষান্তরে আমরা মুসলিম ভাইদের সঙ্গে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আইসিলকে অবশ্যই নির্মূল করতে হবে। তাদেরকে ধ্বংস করে দিতে হবে। সুসান রাইস বলেন, আমরা সিরিয়া ও ইরাকে আইসিলের মূল ঘাঁটিগুলোতে অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যচ্চ্ছ। তাদের শাখাগুলোকে টার্গেট করেছি। বিশ্বব্যাপী তাদের যে নেটওয়ার্ক রয়েছে তা বিঘিত করছি। আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। কয়েক সপ্তাহ বা মাস বা দু’এক বছরের মধ্যে এ কাজ শেষ করা যাবে না। দিনের পর দিন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে উল্লেখযোগ্য অগ্রগতি করছি। তিনি বলেন, ওয়াজিরিস্তান থেকে আল কায়েদাকে সরিয়ে দিতে কাজ করে যাচ্ছে পাকিস্তানি বাহিনী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত