,

ওবামা দম্পতির আয় কমেছে

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মিশেল ওবামা শুক্রবার তাদের আয়কর বিবরণী দাখিল করেছেন। বিবরণীতে দেখা যায় গত এক বছরে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা মিলে আয় করেছেন চার লাখ ৩৬ হাজার ৬৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো।

2016_04_16_19_57_01_xPQPXzX2anp952XpnlaCQ5c3HPABWK_original

হিসাব অনুসারে, ২০১২ সাল থেকে প্রেসিডেন্ট পরিবারের আয় কমতে থাকে। ওবামার লেখা বইয়ের বিক্রি পড়ে যাওয়ায় তাদের আয় কমে যায়। ২০১৫ সালে বেতন হিসেবে প্রায় চার লাখ ডলারের মতো পান ওবামা। আর বই বিক্রির রয়্যালটি হিসেবে ৫৬ হাজার ৬৯ ডলার এসেছে।

 

গত শুক্রবার দাখিল করা বিবরণীতে এই দম্পতি ৮১ হাজার ৪৭২ ডলার আয়কর দেয়ার তথ্য উল্লেখ করেছেন যা তাদের কর বহির্ভূত আয়ের ১৮ দশমিক ৭ শতাংশ। কয়েক বছর থেকে দেশটিতে ১৮ দশমিক ৪ থেকে ২০ দশমিক ৪ শতাংশের মধ্যে আয়কর পরিশোধ করতে হচ্ছে।

 

আয়কর ছাড়াও সরকারি স্বাস্থ্য সেবার জন্যও অর্থ পরিশোধ করতে হয়েছে এই দম্পতিকে। প্রেসিডেন্ট নিজেই ধনী আমেরিকানদের ওপর এই কর আরোপ করেছিল। এ বাবদ এক হাজার ৭৬৬ ডলার দিতে হয়েছে তাদের। একই সঙ্গে অলটারনেটিভ মিনিমাম ট্যাক্স হিসেবে সাড়ে সাত হাজার ডলারের মতো দিয়েছেন তিনি। বার্ষিক আয়ের প্রায় ১৫ শতাংশ অর্থ বিভিন্ন দাতব্য সংস্থায় ব্যয় করেন ওবামা দম্পতি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ