,

মার্কিন নারী সেনারা প্রথমবারের মতো স্থলযুদ্ধে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত নারী সেনারা এখন থেকে স্থলযুদ্ধে অংশ নিতে পারবেন। চলতি বছর গৃহীত এই নীতির বদৌলতে নারী সেনাদের জন্য সেনাবাহিনীর প্রতিটি পদ উন্মুক্ত হলো। শনিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, ২২ জন নারী সেনাসদস্যের প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিতে যাচ্ছেন। ৪০ জনের সেনা ইউনিটের দায়িত্ব নেবেন তারা।

usa-girls-army

অতীতে সম্মুখভাগ যুদ্ধে নারী সেনাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল। ইরাক ও আফগান যুদ্ধে নারী সেনারা অংশ নিলেও স্থলযুদ্ধে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। ২০১৫ সালের ডিসেম্বরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ঘোষণা দিয়েছিলেন যে, ২০১৬ সালের মধ্যেই সেনাবাহিনীর সব পদ নারীদের জন্য উন্মুক্ত করা হবে।

একই সময় স্বল্পসংখ্যক নারী সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মেরিন সেনা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থলযুদ্ধে লড়াইয়ের নতুন নীতির কারণে প্রতিবছর ২০০ নারী যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেরি পিয়ঙ্ক বলেছেন, সময়ের পরিবর্তনে এটা ধারাবাহিক সফলতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে