বাড়িভাড়া বড্ড বেশি, দিতে পারছি না : প্রিয়াঙ্কা

IndiaTv8a7ab6_priyankaআন্তর্জাতিক ডেস্ক : বাড়িভাড়া বেশি। কমাতে হবে। সাধারণ মানুষের মতো এই দাবি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রেরও।

১৪ বছর আগে তৎকালীন বাজপেয়ি সরকারের কাছে বাড়িভাড়া বেশি বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। দিল্লির লুটেনের ২ হাজার ৭৬৫ বর্গমিটারের যে বাড়িতে প্রিয়াঙ্কা থাকেন, সেটির মাসিক ভাড়া ৫৩ হাজার ৪২১ রুপি। প্রিয়াঙ্কা বলেন, এই ভাড়া তাঁর আর্থিক সামর্থ্যের বাইরে।

এখন লোধি স্টেটের যে বাড়িতে প্রিয়াঙ্কা বসবাস করেন, এর ভাড়া ৩১ হাজার ৩০০ রুপি। নিরাপত্তার কারণে লোধি স্টেটে প্রিয়াঙ্কা ও আরও তিনজনকে সরকারিভাবে বিশেষ আবাসন দেওয়া হয়েছে। ওই স্টেটে প্রিয়াঙ্কার সঙ্গে পাঞ্জাবের সাবেক ডিজিপি কে পি এস গিল, অল ইন্ডিয়ার সন্ত্রাস দমন ফ্রন্টের প্রধান এম এস বিত্তা ও পাঞ্জাবের হিন্দি সংবাদ পোর্টাল পাঞ্জাব কেসারির সম্পাদক অশ্বিনী কুমারেরও থাকার ব্যবস্থা করা হয়। ২০১২ সালে কুমার ওই বাড়ি ছেড়ে দেন।

২০০২ সালের ৭ মে প্রিয়াঙ্কা সরকারের কাছে অভিযোগ করেন, ৫৩ হাজার ৪২১ রুপি বাড়িভাড়া খুবই বেশি। এটি তাঁর আর্থিক সামর্থ্যের বাইরে। প্রিয়াঙ্কা এও বলেন, ভারতের বিশেষ সুরক্ষা দলের (এসপিজি) অনুরোধে তিনি ওই বাংলোয় থাকেন। বাংলোর বড় একটা অংশ এসপিজি ব্যবহার করে বলেও তিনি জানান।

প্রিয়াঙ্কা অনুরোধ করেন, তিনি আগে যে বাড়িতে ভাড়া থাকতেন, এর ভাড়া প্রতি মাসে ২৮ হাজার ৪৫১ রুপি ছিল। তিনি ৫৩ হাজার ৪২১-এর বদলে প্রতি মাসে ওই ভাড়াই দিতে চান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম