বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে নববির ইমামের ইন্তেকাল

imam_109516নিউজ ডেস্ক : পবিত্র মসজিদে নববির তারাবির ইমাম, মসজিদে কুবার সাবেক ইমাম, সুললিত কণ্ঠের অধিকারী ডক্টর শায়খ মুহাম্মদ আইয়ুব ইবনে ইউসুফ ইন্তেকাল করেছেন। আজ শনিবার ফজরের পর তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

আজ জোহরের নামাজের পর মসজিদে নববিতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে।

ডক্টর শায়খ মুহাম্মদ আইয়ুব ১৯৫৮ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের ওপর ডক্টরেট করেন। তিনি মসজিদে নববিতে তারাবির নামাজ পড়াতেন। তার তেলাওয়াত ছিল খুবই সুললিত।

এ জাতীয় আরও খবর