,

কেরালায় আটক ১১ বাংলাদেশীকে ফেরত পাঠাচ্ছে ভারত

150219043128_handcuff_640x360_website_nocreditআন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় বিভিন্ন আশ্রয় শিবিরে ও বন্দিশালায় আটক থাকা ১১ বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এ মর্মে কেরালার কোজিকোড়ি শহরের পুলিশ কমিশনারকে নির্দেশনা পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তাতে বলা হয়েছে, ওই বাংলাদেশীদের আগামী ২৪শে এপ্রিলের আগে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। এসব বাংলাদেশী বৈধ কাগজপত্র না থাকায় সেখানে বিভিন্ স্থানে আটক অবস্থায় রয়েছেন। এ খবর দিয়েছে ডেকান ক্রনিকল। তাতে বলা হয়েছে কোজিকোড়ি পুলিশ কমিশনার উমা বেহেরা বলেছেন, তার অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশ পেয়েছে ১৩ই এপ্রিল। উল্লেখ্য, আটক ওই বাংলাদেশীদের মধ্যে রয়েছে তিনজন মেয়ে, ৬ জন পুরুষ ও একজন বালক। বাকি একজনের পরিচয় দেয়া হয় নি। রিপোর্টে বলা হয়েছে, ওই বালিকাদেরকে দেহ ব্যবসায়ী চক্র এখন থেকে আট বছর আগে ভারতে নিয়ে যায়। তখন তাদের বয়স ছিল ১২, ১৩ ও ১৪ বছর। তারা বর্তমাানে অবস্থান করছে মহিলা মন্দিরমে। পুরুষগুলো অবস্থান করছে জেলা জেলে। বালকটি রয়েছে গভর্নমেন্ট বয়েজ হোমে। তাদেরকে দু’বছর আগে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাদের কাছে বৈধ কোন কাগজপত্র ছিল না। আটক ব্যক্তিদের মধ্যে একটি মেয়ে একটি বইয়ে কয়েকটি কবিতা ও ছোট গল্প লেখে। সে খবর মিডিয়ার বরাতে চলে যায় প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত। ওই বইটি প্রকাশের পর বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা গত ১৬ই জানুয়ারি বন্দিদের সঙ্গে সাক্ষাত করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ