,

উত্তর কোরিয়ার সমালোচনায় চীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায়

 
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় উত্তর কোরিয়ার সমালোচনা করেছে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও কূটনৈতিক মিত্র রাষ্ট্র চীন। এ ঘটনাটিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের জন্য বিব্রতকর বলে মনে করছেন বিশ্লেষকরা।আলজাজিরার খবরে বলা হয়, কিম জং-উনের দাদা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সাংয়ের জন্মদিনে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই এটি বিস্ফোরিত হয়। ফলে পরীক্ষাটি ব্যর্থ হয়।

russia20151105104638

এর আগে চলতি বছরের জানুয়ারিতে চার বার পরমাণু অস্ত্রের পরীক্ষা করে উত্তর কোরিয়া। পরে ফেব্রুয়ারিতে দূরপাল্লার রকেট পরীক্ষা করে দেশটি। এর পরই তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ।সর্বশেষ শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চটেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, উত্তর কোরিয়ার রকেট পরীক্ষার ব্যাপারে নিশ্চিত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

 

লু ক্যাং সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে উপদ্বীপের (উত্তর কোরিয়া) পরিস্থিতি জটিল ও সংবেদনশীল।’‘আমরা আশা করব সব পক্ষ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না, যা পরিস্থিতি আরো খারাপ করতে পারে।’প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সাংয়ের জন্মদিনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন নয়। ২০১২ সালে নেতার জন্মদিনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল দেশটি। সেই পরীক্ষাও ব্যর্থ হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ