জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প

japan-quake-lrg20160415181434আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবারের শক্তিশালী মাত্রার ভূমিকম্পের একদিন পর জাপানে আবারো শক্তিশালী মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ২৫ মিনিটে দক্ষিণাঞ্চলীয় কুমামোটো শহরে এ ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১ ও ৭.৪। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দেশটির সরকারি সূত্র জানায়, পরপর দুবার ভূমিকম্পে কুমামোটো শহরটি কেঁপে ওঠে। প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১, যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার গভীরে। দ্বিতীয় দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর কেন্দ্র ছিল ৪০ কিলোমিটার গভীরে।

এর আগে, বৃহম্পতিবার দক্ষিণ জাপানে দফায় দফায় শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম