বেলজিয়ামের পরিবহনমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের পরিবহনমন্ত্রীর জ্যাকুলিন গ্যালান্ট পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে গত ২২ মার্চের ব্রাসেলসের বিমানবন্দর হামলার আগে নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন।বেলজিয়ামের বিরোধী দলগুলো ব্রাসেলস হামলার পর থেকেই তার পদত্যাগ দাবি করে আসছিল। বিরোধী দলগুলো ২০১৫ সালের একটি গোপন ইউরোপীয় ইউনিয়নের নথি ফাঁস করেছে। ঐ নথিতে ব্রাসেলস বিমানবন্দরের দুর্বল নিরাপত্তা নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিল।

ব্রাসেলসের জাভেতনাম বিমানবন্দর ও মেট্রো স্টেশনে ইসলামিক স্টেট জঙ্গি বাহিনীর আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন মারা গেছেন, নিহত হয়েছেন আরও অনেকে। প্রধানমন্ত্রী চার্লস মাইকেল এর আগে গ্যালান্টের পক্ষ নিয়েছিলেন। তিনি সংসদে বলেছিলেন, গ্যালান্টের অফিস ঐ ইইউ নথি আগে দেখেনি।











