বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্রচণ্ড তাপদাহে ৩০ জনের মৃত্যু

5আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রচণ্ড তাপদাহে ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির উড়িষ্যা প্রদেশে এ ঘটনা ঘটেছে। প্রদেশটিতে বেশ কিছু এলাকায় ৪০ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

এদিকে এনডিটিভির অনলাইনে বলা হয়েছে, প্রদেশের বোলানগির জেলার তিতলাগর এলাকার তাপমাত্রা সবচেয়ে বেশি (৪৫ ডিগ্রি) ছিল।

প্রদেশের ১৮টি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রীর উপরে রেকর্ড করা হয়েছে। এছাড়া ভাওয়ানি পাটনায় ৪৩ দশমিক ৫, মালকানগিরিতে ৪৩ দশমিক ৪ এবং বোলানগিরে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রী।

গরমের কারণে খুরদা জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুত্তাক জেলায় চারজন, অঙ্গুলে তিনজন এবং বালাসোর, গানজাম. কেউনঝার ও নয়াগরে দু’জন করে, রায়াগাদা, নুপাদা, মায়ুরভাঞ্জ, ঝারসুগুডা, জয়পুর, জগতসিংপুর, ধেনকানাল, ভাদরকি এবং বোলানগিরে এক জন করে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর