,

ভারতের প্রথম নারী বাইকারের প্রাণ গেল  সড়ক দুর্ঘটনাতেই

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাস্তায় হারলি ডেভিডসনে চড়ে দাপিয়ে বেড়াচ্ছেন একজন নারী, এমন চিত্র হয়তো অনেকের কল্পনাতেও ছিল না। সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছিলেন ভিনু পালিওয়াল। ভারতের প্রথম নারী বাইকার হিসেবে নারীদের মধ্যে বাইকের ব্যবহারকেও উৎসাহিত করেছিলেন তিনিই। ‘লেডি অব হার্লি’ খেতাবটিও তাই সহজেই জুটে যায় তার। বাইক নিয়ে প্রবল গতিতে ভারতের এবড়ো-থেবড়ো সব রাস্তাতেও নিজের দাপটটা দেখিয়ে বেড়িয়েছেন এই নারী। শেষ পর্যন্ত তার জীবনের অবসানও ঘটলো বাইকে চড়েই, সড়ক দুর্ঘটনায়।

9869_i1

 

সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের একটি শহরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বসেন তিনি। তাতেই প্রাণ গেল তার। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, হার্লি ওনারস গ্রুপ নামের বাইকার দলের হয়ে সফর করছিলেন ভিনু পালিওয়াল। তার সঙ্গে ছিলেন দিপেশ তানওয়ার। কাশ্মির থেকে কন্যাকুমারীর এই যাত্রায় সোমবার মধ্যপ্রদেশে ছিলেন পালিওয়াল। সেখানে বিদিশা জেলায় ভুপালের কাছে ঘটে দুর্ঘটনাটি। ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার গতিতে থাকা বাইকটি একটি বাঁক ঘোরার সময় স্কিড করে যায়। তাতে নিয়ন্ত্রণ হারান পালিওয়াল।

 

প্রোটেকটিভ গিয়ার থাকলেও গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গেই স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাতে স্থানান্তর করা হয় বিদিশা জেলা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, পেটে তীব্র আঘাতে পালওয়ালের যকৃত ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণেই প্রাণ হারিয়েছেন ভারতের এই পথিকৃৎ নারী বাইকার। পালওয়ালের দুর্ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে যেখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ৭ই ফেব্রুয়ারিতেই ওই স্থানে এক বাস দুর্ঘটনায় এক জন প্রাণ হারান ও আহত হন আরও ৪০ জন।

 
ভিনু পালিওয়াল ছিলেন জয়পুরের বাসিন্দা। কলেজে ওঠার পর তিনি বাইক চালানো শিখেন। এরপর থেকেই তার বাইকের নেশা বেড়ে যায়। বিয়ের পর তার স্বামী বাইক চালানো পছন্দ করেননি। ভিনু পালিওয়ালের বন্ধুরা জানিয়েছেন, বাইকের নেশাতেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। দুই সন্তানের মা ভিনু পালিওয়াল দেশজুড়ে বাইক ভ্রমণ নিয়ে একটি তথ্যচিত্র তৈরির কাজও শুরু করেছিলেন। ‘ইয়ে হে ইন্ডিয়া’ শিরোনামের তার সেই তথ্যচিত্রের কাজ অসমাপ্ত রেখেই তাকে চলে যেতে হলো না ফেরার দেশে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ