বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছরের মেয়েকে ধর্ষণের দায়ে ফাঁসি

17786-hangamarআন্তর্জাতিক ডেস্ক : সাত বছরের এক মেয়েকে ধর্ষণ ও হত্যা করার দায়ে অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছেন ভারতের ঝাড়খণ্ডের একটি আদালত। ২০১১ সালের মে মাসের ঘটনা। নিজের দাদুর হাত ধরে ঘুরতে বেড়িয়েছিল সাত বছরের ওই ফুট-ফুটে কিশোরী। আম খাওয়াবে এই প্রলোভন দেখিয়েই দাদুর কাছ থেকে নাতনিকে নিয়ে গিয়েছিল মথুরা যাদব নামের ৪৭ বছরের এক ব্যক্তি। প্রথমে দাদুর চোখ থেকে নাতনিকে আড়াল করতে কাছের এক পাম্প হাউসে কিশোরীকে নিয়ে যায় মথুরা যাদব। এরপর নারকীয় নির্যাতনের শিকার হয় ওই কিশোরী। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকে সে। লোক জানাজানির ভয়ে ওই কিশোরীকে খুন করে দেন মথুরা যাদব এবং দেহরও কোনও হদিশ যেন না পাওয়া যায়, সেইমত কিশোরীর মরা দেহ পুড়িয়ে দেন তিনি। পরের দিন কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। শুরু হয় তদন্ত। ১৪ জনের জবানবন্দি নেওয়ার পর সমস্ত নথিপত্র ও প্রমাণ দেখে মথুরা যাদবকে দোষী ঘোষণা করে আদালত। এরপর তাঁকে ফাঁসির রায় দেয় গিরিডি কোর্ট।

এ জাতীয় আরও খবর