,

সেন্ট মার্টিনসে নিখোঁজ ৪ ছাত্রের মরদেহ উদ্ধার

saddam_sm2_359139624কক্সবাজারের সেন্টমার্টিনসে সাগরে নিখোঁজ থাকা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রেরই মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর বুধবার সকাল ৯টায় এক জনের এবং ৪৫ ঘণ্টা পর সকাল ১১টায় বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হলো। 

এরা হচ্ছেন শাহরিয়ার ইসলাম নোমান, সাব্বির হাসান, উদয় মাহমুদ ও গোলাম রহিম বাপ্পী।



সেন্টামার্টিনস কোটস্টগার্ড কমান্ডার লে. শহিদ আল আহসান মরদেহগুলি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। দ্বীপের পশ্চিম পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

গত সোমবার সেন্টমার্টিনসে বেড়াতে গিয়ে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দ্বীপের দক্ষিণ-পূর্ব পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। এসময় তাদের মধ্যে ৯ জন গভীর পানি ও স্রোতের মধ্যে পড়ে যান। দ্রুত তাদের মধ্যে পাঁচ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাকি চারজন নিখোঁজ থাকেন। টেকনাফ উপজেলা হাসপাতালে ম‍ানফেজুল ইসলাম ও সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 



ঘটনার তৃতীয় দিনে বুধবার সকালে উদ্ধার করা হলো নিখেঁাজদের মরদেহ।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর