,

কানাডায় জরুরি অবস্থা ঘোষণা আত্মহত্যা ঠেকাতে

 
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার উত্তরাঞ্চলে একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মক হারে বেড়ে যাওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের একটি সম্প্রদায় ‘আটাওয়াপিসকাট ফার্স্ট ন্যাশন’। আটাওয়াপিসকাট অঞ্চলে একসঙ্গে ১১ জন আত্মহত্যার চেষ্টা করার পর ওই অঞ্চলে জররি অবস্থা ঘোষণা করা হয়েছে।

1165

 

সেখানে মঙ্গলবার মানসিক বিশেষজ্ঞ দলও পাঠানো হয়েছে। এই দলটি সেখানে থাকবে এবং সেখানকার প্রায় দু’হাজার মানুষকে মানসিকভাবে সহায়তা দেবার চেষ্টা করবে। মার্চ মাসে আটাওয়াপিসকাটে ২৮ জন আত্মহত্যার চেষ্টা করে।স্থানীয় নেতারা বলছেন, গত ছয় মাসে ১০০ জনের বেশি নিজেদের প্রাণ নেওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মারা যায়। দারিদ্র্যপীড়িত এই সম্প্রদায়ের মানুষেরা জীবনের স্বাভাবিক প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়ে হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

 

 

কানাডার প্রায় ১৪ লাখ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করে। তাদের আয়ু কানাডার গড় আয়ুর চেয়ে কম। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এ খবর আমাদের জন্য হৃদয়বিদারক। আটাওয়াপিসকাট ফার্স্ট ন্যাশন সম্প্রদায়ের প্রধান ব্রুস শিশেশ জানিয়েছেন, গত শনিবার ১১ জন তাদের জীবন নেওয়ার চেষ্টা করে। ফলে তাকে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে।এ ঘোষণা দেওয়ার পর সেখানে জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এর মধ্যে মানসিক চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে