,

বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

9633_leadডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ধর্মনিরপেক্ষ ব্লগার হত্যার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, নিহতের পরিবারকে সহায়তা দিতে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন ডেপুটি মুখপাত্র মার্ক সি. টোনার। তার কাছে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের আভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার অভিমত কি? আপনি কি উদ্বিগ্ন? জবাবে মার্ক টোনার বলেন, অবশ্যই, গভীরভাবে উদ্বিগ্ন। (ব্লগার হত্যায়) তদন্তে এফবিআই সহযোগিতা দিেেয় আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করছি। আমরা দেখেছি সাম্প্রতিক ঘটনাগুলো। এর নেপথ্যে আছে আল কায়েদা। এ সব হামলা ভয়াবহ। ব্রিফিংয়ের বাংলাদেশ অংশ এখানে হুবহু তুলে ধরা হলো:
প্রশ্ন: গত সপ্তাহে বাংলাদেশে আরেকজন ব্লগারকে হত্যা করা হয়েছে।
উত্তর: ঠিক।
প্রশ্ন: তারপরে, কেউ একজন পোস্ট দিয়েছে যে, বাংলাদেশের ভিতরে যেসব ব্লগার হুমকির মুখে আছেন তাদেরকে মানবিক কারণে ভিসা ইস্যু করছে যুক্তরাষ্ট্র। এটা কি আপনি ভেরিফাই বা নিশ্চিত করতে পারেন? যারা এরকম ভিসার জন্য আবেদন করেছেন তাদের সংখ্যা কত?
উত্তর: হ্যাঁ, অবশ্যই। আমরা ব্লগার বা ছাত্র বিষয়ক কর্মীর ওপর এমন ভয়াবহ হামলার নিন্দা জানাই। এটা উদ্বেগজনক একটি ঘটনা। এর আগেও আমরা এমন ঘটনা দেখেছি। আমি শুক্রবার উল্লেখ করেছি এমন একটি বিষয়ে আপনি কথা বলছেন। যারা এমন অত্যাসন্ন বিপদের ঝুঁকিতে রয়েছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি তাদেরকে অনুরোধ জানাতে পারে বিবেচনার জন্য, যেটাকে আমরা মানবিক প্যারোল বলে থাকি। আমি আপনাকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে খোঁজ নিতে বলতে পারি যে, এমন কোন আবেদন তাদের বিবেচনায় আছে কিনা।
প্রশ্ন: কত মানুষ আবেদন করেছেন এটা কি আপনার জানা আছে?
উত্তর: না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ