,

‘ভারত সমুদ্র বন্দর স্থাপন করতে চায় বাংলাদেশে’

 

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর স্থাপন করতে চায় ভারত এবং সেই লক্ষে শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে জানালেন ভারতের কেন্দ্রীয় সড়ক ও জাহাজ পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।সোমবার সন্ধ্যায় দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে এক সংবাদ সম্মেলনে গড়করি একথা জানান।

 

05-gadkari3

তিনি বলেন ‘বাংলাদেশের মাটিতে একটা গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য আমরা সুযোগের অপেক্ষায় আছি এবং আমরা চাই এই প্রতিবেশি রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পাক। এই লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটিকে সেদেশে পাঠানো হবে। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তীতে বন্দর তৈরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পাশাপাশি বিনিয়োগের প্রস্তাবটিও চূড়ান্ত করা হবে’।

 

 

গড়করি আরও জানান ‘গভীর সমুদ্র বন্দর স্থাপনের বিষয়ে ইতিমধ্যেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রালয়ের কর্মকর্তারা প্রাথমিক কথাবার্তা সেরেছেন। জাহাজ মন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহেই বাংলাদেশ সফর করবে। সেখানে গিয়ে বন্দর নির্মাণের জায়গাটি (সাইট) সরেজমিনে দেখার পাশাপাশি ডিটেলস প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তীতে বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে’।বাংলাদেশের পটুয়াখালিতে ভারতীয় উদ্যোগে প্রস্তাবিত এই পায়রা বন্দর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা মাইলস্টোন হবে বলেও মন্তব্য করেন গড়করি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে