,

‘শনি মন্দিরে নারীরা ঢোকায় ধর্ষণ বাড়বে’

 

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের শনি মন্দিরে প্রবেশের অনুমতি দিলে নারীরা আরও বেশি ধর্ষণের শিকার হবেন বলে ঘোষণা দিয়েছেন দ্বারকা-সারদাপীঠের শঙ্করাচার্য।’শনি মন্দিরের গর্ভগৃহে নারীরা প্রবেশ করেছেন। মন্দিরের ভিতরে বসে শনিদেবের পুজো করছেন মেয়েরা। কিন্তু এর ফলে তাঁদের ওপর শনির দৃষ্টি পড়বে, যার জেরে ধর্ষণের ঘটনা বাড়তে থাকবে’ একটি সংবাদসংস্থাকে গতকাল সোমবার দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী।

shankarachayra-swaroopanand-saraswati-11-1460383646

বম্বে হাইকোর্টের নির্দেশ এবং সমানাধিকার আন্দোলনের চাপে পড়ে গত সপ্তাহে সুপ্রাচীন প্রথা ভাঙতে বাধ্য হয় মহারাষ্ট্রের শনি শিঙনাপুর মন্দির ট্রাস্ট। ৪০০ বছরের ঐতিহ্যে ছেদ টেনে মন্দিরের গর্ভগৃহে পুরুষ-নারী উভয়ের প্রবেশাধিকার মঞ্জুরের ঘোষণা করা হয়।

 

হাইকোর্টের নির্দেশ এবং মন্দির ট্রাস্টের ঘোষণা অনুসারে সপ্তাহের শেষে তৃপ্তি দেশাইয়ের নেতৃত্বে গর্ভগৃহে শনিপূজো করেন ভূমাতা ব্রিগেডের সদস্যরা। তবে এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগে গর্ভগৃহে নারীর প্রবেশাধিকার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বছর চুরানব্বইয়ের দ্বারকা-সারদাপীঠের মঠাধিপতি। তাঁর বিশ্বাস, ‘এর ফলে নারীদের জীবনে দুর্ভাগ্য ঘনিয়ে আসবে। শনি হল পাপগ্রহ। তার পুজো করলে নারীর বিরুদ্ধে অপরাধের সংখ্যা বাড়বে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ