,

পেরুর নির্বাচন, প্রথম রাউন্ডে জিতেছেন কেইকো

photo-1460370818আন্তর্জাতিক ডেস্ক : পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে জিতেছেন ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরি। নির্বাচনের প্রাথমিক ফলাফলে এই তথ্য জানা গেছে।

বিবিসি জানিয়েছে, পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ ভোট গণনা শেষে দেখা যায়, ফুজিমোরি পেয়েছেন ৩৯ শতাংশ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ পেদ্রো কুচনস্কি ২৪ শতাংশ ভোট পেয়েছেন। অপর প্রেসিডেন্ট পদপ্রার্থী ভেরোনিকা মেনদোজা পেয়েছেন ১৭ শতাংশ ভোট।

কেইকো ফুজিমোরি পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে। অস্থিতিশীল সময়ে গণহত্যার দায়ে বর্তমানে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন আলবার্তো। তবে দেশে মাওপন্থী শাইনিং পাথ বিদ্রোহীদের দমনের জন্য পেরুর জনগণের একটি অংশ আলবার্তোকে সমর্থন করেন। আর বাবার সমর্থকদের পুরো সমর্থনই পেয়েছেন কেইকো। এ ছাড়া নির্বাচনী অঙ্গীকারে অপরাধ দমনকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন কেইকো ফুজিমোরি।

অবশ্য বাবার কারণেই আবার অনেক সমর্থন হারিয়েছেন কেইকো। পেরুর অনেক মানুষ দাবি করেন, আলবার্তো ফুজিমরি ও তাঁর অনুসারী বাদে অন্য যে কারো সমর্থন করবেন তাঁরা।

প্রায় এক যুগ ধরে সংঘাতের পর ১৯৯০ সালে পেরুর মাওবাদী শাইনিং পাথ পুরোপুরি নির্মূল হয়। পেরুর ৬৯ হাজার মানুষকে হত্যার জন্য ওই গোষ্ঠীকে দায়ী করা হয়। এখনো পেরুর জঙ্গলে কিছু শাইনিং পাথ বিদ্রোহী টিকে আছে। ওই বিদ্রোহীরা কোনো সমৃদ্ধ অঞ্চল দখল করে রেখেছে। অনেক বিদ্রোহী আবার মাদক চোরাচালানকারী বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে