বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভূমিকম্প, নিহত ১

109089_128আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। আফগানিস্তান সীমান্তের কাছে পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়ায় এই ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে আফগান ও পাকিস্তানের রাজধানীর ভবনগুলোও কেঁপে ওঠে। ভারতের বিভিন্ন অংশও কেঁপে ওঠে।

এতে অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে ২৭ জন। লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে। কোনো কোনো এলাকার টেলিফোন লাইন নষ্ট হয়ে গেছে বলেও খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পেতে আরো সময় লাগবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৬। পাকিস্তান সরকার বলছে, ভুমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়।

রেডিও পাকিস্তান জানিয়েছে, পেশোয়ার, চিত্রল, গিলগিট, সোয়াট, ফয়সলাবাদে ব্যাপক কম্পন অনুভূত হয়। দিল্লিসহ সমগ্র উত্তর ভারতে এই কম্পন অনুভব করা গেছে। কম্পনের জেরে আলো নিভে যায় শ্রীনগর বিমানবন্দরে। ২০১৫-র অক্টোবরে শক্তিশালী ভূমিকম্পে ২০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছিলেন পাকিস্তান ও আফগানিস্তানে।

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?