,

আইএস দমনে বি-৫২ বোমারু বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়া অঞ্চলের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দমনে অভিযান আরও কার্যকর করতে এবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্নায়ুযুদ্ধের সময়কার এ বোমারু বিমানটি শনিবার কাতারের মধ্য দিয়ে ইরাক ও সিরিয়ার আকাশে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চার্লস ব্রাউনের বরাত দিয়ে গতকাল রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। চার্লস ব্রাউন বলেন, এই বোমারু বিমান আইএসের বিরুদ্ধে লড়াইরত পশ্চিমা জোট বাহিনীর আকাশপথের আক্রমণের শক্তিকে আরও বাড়াবে।

45992

আফগানিস্তানে পশ্চিমাদের যুদ্ধের সময় ২০০৬ সালে সবশেষ উড়েছিল এই বি-৫২। তারপর থেকে এটি সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রাখা হয়। শনিবার বোমারু বিমানটিকে পাঠানো হলো সিরিয়া-ইরাকের আকাশসীমায়।তবে ঠিক কতটি বি-৫২ পাঠানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যম বলছে, বি-৫২ এর মতো অত্যাধুনিক বোমারু বিমান পাঠানোর অর্থ যুক্তরাষ্ট্র আইএস প্রসঙ্গে নতুন কোনো কৌশল নিয়ে এগোচ্ছে সিরিয়া-ইরাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে