,

মিশর বিতর্কিত দু’টি দ্বীপ সৌদি আরবের হাতে তুলে দিল

 
আন্তর্জাতিক ডেস্ক :মিশর সরকার লোহিত সাগরের দু’টি বিতর্কিত দ্বীপের মালিকানা সৌদি আরবের হাতে তুলে দিয়েছে। দেশটির সাবেক কর্মকর্তা এবং ইখওয়ানুল মুসলেমিনের কঠোর বিরোধিতা উপেক্ষা করে তিরান এবং সানাফির দ্বীপের মালিকানা তুলে দেয়া হলো।কায়রো-রিয়াদ গত শুক্রবার দু’দেশের পানিসীমা সংক্রান্ত একটি চুক্তি করেছে । চুক্তিতে যে পানিসীমা নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী দ্বীপ দু’টি সৌদি সীমানায় পড়েছে বলে মিশরের মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে।

 

4bk48f6efabba45w9a_620C350

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি এবং সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের উপস্থিতিতে সৌদি আরবের সঙ্গে এ চুক্তিতে সই করেন মিশরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল।অনুমোদনের জন্য চুক্তিটি মিশরের সংসদে উপস্থাপন করা হবে। এদিকে আইন বিশেষজ্ঞ এবং বিরোধী ব্যক্তিত্বরা এ চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, মিশরের ভূখণ্ডের ওপর থেকে কর্তৃত্ব বাতিল করা হলে তা দেশটির সংবিধান সম্মত হিসেবে বিবেচিত হবে না। মিশরের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিনও এক বিবৃতিতে এ চুক্তির কঠোর নিন্দা করেছে। মিশরের মানুষের সম্পদ বা সম্পত্তি ছেড়ে দেয়ার অধিকার কারো নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে