,

পহেলা বৈশাখে উৎ​সব ‘হারাম’: ওলামা লীগ

17527-untitled-1নিউজ ডেস্ক : বাংলাদেশের সর্বজনীন উৎসব পয়লা বৈশাখকে ‘অনৈসলামিক ও হারাম’ বলে উল্লেখ করেছে আওয়ামী ওলামা লীগের একাংশ। সংগঠনটি বলছে, ‘পয়লা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর এবং করপোরেট মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়াগোষ্ঠী বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে জনগণকে বাঁচাতে হবে। পান্তা-ইলিশ বন্ধ করে জাতীয় মাছ ইলিশ রক্ষা করতে হবে।’

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।

ওলামা লীগের এমন রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘অনেকে অনেক কথা বলতে পারে। এটা আওয়ামী লীগের কথা না। সব ধর্মের মানুষ এই উৎসব পালন করে। পয়লা বৈশাখ শুধু ছুটির দিন নয়, প্রথমবারের মতো পয়লা বৈশাখে সরকার উৎসব ভাতা দিয়েছে। এটাই শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের নীতি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা লীগের পক্ষ থেকে আরও বলা হয়, ‘ইসলামে নববর্ষ পালন জায়েজ নাই। পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি, পয়লা মহররম পালন জায়েজ নাই।’ সরকারের বৈশাখী উৎ​সব ভাতা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রধর্ম ইসলামের এ দেশে হারাম দিবস পালনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা চলবে না।’

অনুষ্ঠানে আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে