আমেরিকাকে ছাই করে দেওয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট

 

আন্তর্জাতিক ডেস্ক : আবার বোমা ফাটাল উত্তর কোরিয়া! ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ওয়াশিংটনের দিকে।আমেরিকাকে ছাই করে দেওয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। পিয়ংইয়ঙের তরফে এও জানিয়ে দেওয়া হল, ইন্টার-কন্টিনেন্টাল (আন্তর্মহাদেশীয়) ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) নিখুঁত ভাবে ছোঁড়ার ইঞ্জিন তারা বানিয়ে ফেলেছে। একেবারেই দেশীয় প্রযুক্তিতে বানানো আইসিবিএমের পাল্লা এতটাই যে, তা আমেরিকার সুদূর প্রান্তে যে কোনও লক্ষ্যের ওপর হানা দিতে পারে, নির্ভুল ভাবে। অনায়াসে। যখন তখন। শনিবার ওই ইঞ্জিনটিকে সোহাইয়ে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে সফল ভাবে পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ।

image
মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পিয়ংইয়ঙের হুমকি অবশ্য নতুন কিছু নয়। এর আগেও জানুয়ারিতে পঞ্চম বারের জন্য হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার সময় আমেরিকার বিরুদ্ধে তোপ দেগেছিল পিয়ংইয়ং। তার পর ওয়াশিংটন উত্তর কোরিয়ার নিশানায় এসেছিল যখন মাস খানেক আগে সফল ভাবে দূর পাল্লার মিসাইল উৎক্ষেপণ করেছিল পিয়ংইয়ং। একেবারে হালে ‘কেএন-জিরোএইট’ নামে একটি অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল বানিয়েছিল পিয়ংইয়ং। যার অন্য নাম- ‘রোডং-সি’।
ক্যালিফোর্নিয়ার মন্টেরে জেমস মার্টিন সেন্টার ফর নন-প্রলিফারেশান স্টাডিজের ইস্ট এশিয়া প্রোগ্রামের অধিকর্তা জেফ্রি লিউইস বলেছেন, ‘‘উত্তর কোরিয়ার এখন প্রধান অ্যাজেন্ডাই হয়ে দাঁড়িয়েছে ৬ মাস অন্তর অন্তর মিসাইলের পাল্লা বাড়িয়ে যাওয়া। অদূর ভবিষ্যতে এমন অবস্থা হতে পারে, যখন দেখা যাবে দুই মেরুতেও পিয়ংইয়ং মিসাইল হানাদারি চালাতে পারছে! এতে বোঝা যাচ্ছে, আমেরিকার ব্যাপারে একটা জাতক্রোধ রয়েছে পিয়ংইয়ঙের। ওরা (উত্তর কোরিয়া) যে ভাবেই হোক, আমাদের (আমেরিকা) গলার ওপর চেপে বসতে চাইছে। আর সেটা করেই গোটা বিশ্বের কাছে নিজেদের হাস্যকর করে তুলছে।’’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম