সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহত ২৩

4bk46624e22aba5pbj_620C350আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার দায়েশ সন্ত্রাসীগোষ্ঠীর রাসায়নিক হামলায় অন্তত ২৩ ব্যক্তি নিহত এবং শতাধিক আহত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিরিয় নগরী আলেপ্পোর কাছে কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি’র বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে। খবর-রেতে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে এ হামলা চালানো হলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছে রাশিয়ার আরটি নেটওয়ার্ক। ভিডিও ফুটেজে দেখা গেছে, আলেপ্পোর শেখ মাকসুদ এলাকায় হলুদ রঙের গ্যাস ছড়িয়ে পড়ছে। কুর্দি রেড ক্রিসেন্ট সোসাইটি এ হামলার কথা নিশ্চিত করেছে।

পূর্বাঞ্চলীয় নগরী দেইর আয-যৌর এলাকায় দায়েশের মাস্টার্ড গ্যাসবাহী রকেট হামলা চালানোর খবর প্রকাশিত হওয়ার মাত্র তিন দিনের মধ্যে এ হামলা হলো। সিরিয়ার আল-ইখবারিয়া চ্যানেল এ খবর দিয়েছিল। এতে বলা হয়েছিল, দায়েশ সন্ত্রাসীরা বিষাক্ত গ্যাসবাহী অনেকগুলো রকেটের হামলা করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম