বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ হাজার ইরাকি অনাহারে মরতে বসেছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আল আনবার প্রদেশের ফাল্লুজাহ শহরে প্রায় ৫০ হাজার ইরাকি অনাহারে মরতে বসেছে। শহরটি ইসলামিক স্টেটের দখলে থাকায় তারা কেউ বেরও হতে পারছে না তাদের খপ্পর থেকে।বৃহস্পতিবার জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তা লিসা গ্র্যান্ডে আল-জাজিরাকে জানিয়েছেন, গত তিন মাসে সেখানকার মানবিক পরিস্থিতি করুণ আকার ধারণ করেছে এবং শহরটি মহামারীর কবলে পড়তে পারে।

2016_04_08_09_41_34_a49MCLgNrh2KmNsAHmaurLSgrk8p7O_original

 

গত ডিসেম্বর মাসে আইএসের হাত থেকে ইরাকের সরকারি বাহিনী রামাদি পুনর্দখল করার পর এখনো পর্যন্ত কোন রকম খাদ্য সাহায্য পৌঁছায়নি ফাল্লুজাহতে। কারণ রসদ সরবরাহের জন্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল ইরাকি বাহিনী। এদিকে ফাল্লুজাহ থেকে বেসামরিক নাগরিকদের বের হতে দেয় নি আইএস।

 

 

নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ ফাল্লুজাহতে জরুরি ত্রাণ পৌঁছানোর জন্য তাগাদা দিয়েছে। তারা বলেছে, গত কয়েক মাসে শিশুসহ শহরের প্রায় ১৪০ জন বাসিন্দা ইতিমধ্যে খাদ্য ও ওষুধের অভাবে মারা গেছে।ফাল্লুজাহ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় গোটা একটি পরিবার এবং আরও বেশ কয়েকজনকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। আরও প্রায় ১০০ জনকে জেলে বন্দী করে রেখেছে তারা।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার