বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানামা পেপারস কেলেঙ্কারি,আমার লুকানোর কিছুই নেই : প্রেসিডেন্ট মাকরি

 

 

আন্তর্জাতিক ডেস্ক :আলোড়ন সৃষ্টিকারী পানামা নথি ফাঁসের পর অফশোর কোম্পানি খুলে কর মুক্ত অর্থ পাচারের দায়ে ফেঁসে গেছেন বড় বড় দেশের রাষ্ট্র প্রধানরা। এর মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিয়ো মাকরি রয়েছেন। কিন্তু অনেক বিতর্কের পর অবশেষে মুখ খুলেছেন তিনি। পানাম নথিকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমার লুকানোর মত কিছু নেই।

2016_04_08_13_00_06_sbp733S3ELDkjntc5xJKKaexT3UraV_original

বৃহস্পতিবার একজন ফেডারেল আইনজীবী বিদেশে অর্থ পাচারে প্রেসিডেন্ট মাকরির জড়িত থাকার বিষয়ে একটি তদন্ত কমিটি করার আহবান করেছেন। আর্জেন্টিনার অনেক মানুষ ইতিমধ্যে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে।

মাকরি বলেছেন, এই নথির সাথে তার যোগাযোগের ঘোষণা দিতে তিনি আইনগত ভাবে বাধ্য নন। কারণ যে অফশোর কোম্পানির সাথে তার যোগাযোগ স্থাপন করা হয়েছে সেখানে তার শেয়ার ছিল না কখনো। তিনি শুধুই বাহামা ভিত্তিক ফ্লেগ ট্রেডিং লিমিটেড কোম্পানির পরিচালক ছিলেন। কোম্পানিটি প্রতিষ্ঠিত করেছিল তারা বাবা।

2016_04_08_13_00_34_1xV3EbKhodHHW0a5MUewDVgvjor5qn_original

উল্লেখ্য, পানামা ভিত্তিক আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন নথি ফাঁসের পর বিশ্বের নামী দামী সব রাষ্ট্রনায়ক ও সেলিব্রিটিদের নাম প্রকাশ হয়ে পড়ে। মোসাক ফনসেকা হচ্ছে এমন কোম্পানি যারা বিত্তশালীদের দেশের বাইরে কোম্পানি খুলে সেখানে অর্থ লগ্নি করতে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা

সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই

আঞ্চলিক সংকট নিয়ে আরাগচির সঙ্গে ইইউর আলোচনা

বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান

এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন

সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা

শিল্পে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান