,

জাতিসংঘ নাজিমুদ্দিন হত্যার দ্রুত তদন্ত চায়

 
নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত এই ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

 

un-bijoy

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যায় সম্প্রতি ছেদ পড়লেও এই হামলায় প্রতীয়মান হচ্ছে যে, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা হরণের ক্রমবর্ধমান প্রবণতার অংশ। ২০১৩ সালে এ ধরনের হত্যাকাণ্ড শুরুর পর থেকে জাতিসংঘ উদ্বেগ প্রকাশের পাশপাশি তদন্তের মাধ্যমে বিচারের আহ্বান জানিয়ে আসছে। ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের দুই বছর পর জানুয়ারিতে আদালতের রায় দেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেন রবার্ট।

 

এ ছাড়া অনলাইন অ্যাক্টিভিস্টদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান তিনি।উল্লেখ্য, বুধবার রাতে লক্ষ্মীবাজারের ঋষিকেশ দাস লেনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জবির এলএলএম (আইন) বি- সেকশন প্রথম বর্ষের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে