,

সর্বোচ্চ সামরিক পদক পেলো কুকুর বোমায় পা হারিয়ে

 

আন্তর্জাতিক ডেস্ক : চার বছর আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তল্লাশির সময় বোমা বিস্ফোরণে এক পা হারিয়ে ফেলে মার্কিন সেনাবাহিনীর একটি কুকুর। এই পা হারানোর ফলে লন্ডনে তাকে পিপলস ডিসপেন্সারি ফর সিক অ্যানিম্যালস ডিকিন পদক দেওয়া হয়েছে। যুদ্ধক্ষেত্রে কর্মরত সামরিক প্রাণীদের জন্য সর্বোচ্চ সম্মাননা এটি।

dog20160407100622

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান শেফার্ড প্রজাতির ওই কুকুরের ডাক নাম লুক্কা। বয়স ১২ বছর। মার্কিন সামরিক বাহিনীর হয়ে ৬ বছরের কর্মজীবনে ৪ শতাধিক মিশনে অংশ নিয়েছে। যেখানে তার কাজ ছিল গন্ধ শুকে বিস্ফোরক খুঁজে বের করা।

 

নারী প্রজাতির এই সামরিক কুকুর তার কর্মজীবনে হাজার হাজার সৈন্যের জীবন বাঁচিয়েছেন। তার অভিযানের সময় কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ২০১২ সালের মার্চে আফগানিস্তানে সাড়ে ১৩ কেজির বেশি একটি বিস্ফোরক খুঁজে বের করে লুক্কা। পরে আরও বিস্ফোরক খুঁজতে শুরু করে। কিন্তু এসময় একটি দুর্ঘটনার শিকার হয় লুক্কা।

 

দ্বিতীয় বোমা খুঁজতে থাকার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে একটি পা উড়ে যায় লুক্কার। বুকের কিছু অংশও পুড়ে যায়। অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য এ বিস্ফোরণেও কোনো সেনা আহত হননি। পরে বিমানে করে জার্মানিতে নেওয়ার আগে কর্পোরাল রদ্রিগেজ ওই কুকুরকে প্রাথমিক চিকিৎসা দেন। ১০ দিনের চিকিৎসা শেষে আবারো হাঁটতে মুরু করে লুক্কা।

 

সাউদার্ন ক্যালিফোনিংয়া থেকে মঙ্গলবার পিপলস ডিসপেন্সারি ফর সিক অ্যানিম্যালস ডিকিন পদক নিতে তার সাবেক মালিক ক্রিস্টোফার উইলিংহামের সঙ্গে লন্ডনে আসেন লুক্কা। সামরিক অভিযানে অংশ নেওয়া কুকুরকে বিশ্বের সর্বোচ্চ পদক দেওয়া হয় ওয়েলিংটনে। সেখানেপদক দেওয়ার সময় লুক্কাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। লুক্কাই প্রথম মার্কিন সামরিক কুকুর হিসেবে এই পদক পেয়েছে

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ