,

আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

Iceland-PM20160407053555আন্তর্জাতিক ডেস্ক : আইসল্যান্ডের ক্ষমতাসীন জোট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিগুরদুর ইনগি জোহানসনের নাম ঘোষণা করেছে। ব্যাপক কর ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা সম্পর্কিত গোপন নথি পানামা পেপারসে ফাঁসের জেরে তীব্র সমালোচনা ও বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর জোহানসেনের নাম ঘোষণা করা হলো।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে আগাম নির্বাচন অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছে। ৫৩ বছর বয়সী সিগুরদুর ইনগি জোহানসন দেশটির প্রগ্রেসিভ পার্টির উপপ্রধান এবং কৃষি ও মৎস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পানামার আইনীপরামর্শদাতা প্রতিষ্ঠান ‘মসাক ফনসেকার’ ফাঁস হওয়া গোপন নথিতে গুনলাউগসন ও তার স্ত্রী আন্না সিগুরলাগ পালসদোতির ব্রিটেনের ভার্জিন আউসল্যান্ডে অফসোর ফার্ম রয়েছে; এতে তিনি এবং তার পরিবার কয়েক মিলিয়ন অর্থ গোপনে বিনিয়োগ করেছেন।

মসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ নথি জার্মান দৈনিক জিটডয়েচ সাইতংয়ের হাতে আসলে তারা ওই নথিগুলো ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। তাদের এক বছরের অনুসন্ধানের মধ্য দিয়ে বেরিয়ে আসে কর ফাঁকির চাঞ্চল্যকর সব তথ্য। এতে বলা হয়েছে, ‘উইনট্রিস’ নামের ওই ফার্ম ২০০৭ সালে চালু করেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে